[cpb_ticker posts_per_page="10" bg="#FFFFFF" color="#000000" speed="1"]
Image

মন্তেশ্বর কলেজের অধ্যক্ষের ঘরে তালা

মন্তেশ্বর কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে অধ্যক্ষ কে রাত পর্যন্ত আটকে রাখলেন কলেজের কয়েকজন শিক্ষক পুলিশের সহযোগিতা ঘেরাও মুক্ত হলেন অধ্যক্ষ বসন্ত খামরুই

।।মন্তেশ্বর কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে অধ্যক্ষ কে রাত পর্যন্ত আটকে রাখলেন কলেজের কয়েকজন শিক্ষক পুলিশের সহযোগিতা ঘেরাও মুক্ত হলেন অধ্যক্ষ বসন্ত খামরুই।।

মন্তেশ্বর কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো কলেজের একদল শিক্ষক শিক্ষিকা। শুক্রবার বিকাল নাগাদ এই ঘটনাটি ঘটে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে। রাত ৭টা নাগাদ মন্তেশ্বর থানার পুলিশ এসে তালা খুলে অধ্যক্ষ কে মুক্ত করেন। পুলিশের কাছে কালোসোনা রায়, অভিজিৎ মান্না, তনয় পাল, রুম্পা সরকার, ছন্দা কার্ফা, এই সমস্ত শিক্ষকরা জানান, কলেজের একজন অধ্যাপক অভিজিৎ মান্নার অক্টোবর মাসের বেতন ঢোকেনি। অধ্যক্ষ আটকে রেখেছেন। সে বিষয়ে বলতে গেলে অধ্যক্ষ তাদের সাথে খারাপ আচরণ করেছেন সে কারণেই তারা প্রতিবাদ হিসেবে তালা লাগিয়ে বিক্ষোভে বসেছেন। যদিও অধ্যক্ষের দাবি ওই সমস্ত শিক্ষকরা বিনা অনুমতিতে ঘরে ঢুকে গালিগালাজ ও গুন্ডামি করেছেন। ওই শিক্ষকদের সাথে কোন খারাপ আচরণ করা হয়নি। ঘরের সিসিটিভি ফুটেজ দেখলেই সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। যদিও পুলিশ দুইপক্ষকে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য বলেন। শেষ পর্যন্ত জানাযায় শনিবার ঐ শিক্ষকের সমস্যা নিয়ে আলোচনায় বসা হবে বলে জানান অধ্যক্ষ বসন্ত খামরুই। এর মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দিয়ে অধ্যক্ষ ঘেরাও মুক্ত হলেন।

Releated Posts

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’

০২ নভেম্বর ২০২৫, রবিবার রাত ১০টায় প্রেস বিজ্ঞপ্তি TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’, ০২ নভেম্বর ২০২৫,…

ByByNews Desk Nov 1, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *