[cpb_ticker posts_per_page="10" bg="#FFFFFF" color="#000000" speed="1"]
  • Home
  • ক্রাইম ডাইরি
  • বর্ধমান–হাওড়া মেন লাইন শাখার মেমারি স্টেশনে শুক্রবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা
Image

বর্ধমান–হাওড়া মেন লাইন শাখার মেমারি স্টেশনে শুক্রবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা

বর্ধমান–হাওড়া মেন লাইন শাখার মেমারি স্টেশনে শুক্রবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। হাওড়ামুখী একটি লোকাল ট্রেন মেমারি স্টেশনে পৌঁছায়। সেই ট্রেন থেকে এক যুবক নামার পর প্ল্যাটফর্মে বসে থাকা এক মহিলার হাত থেকে হঠাৎ মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মহিলার চিৎকার শুনে প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা তৎপর হয়ে ওঠেন। কয়েকজন যাত্রী দ্রুত ছুটে গিয়ে ওই যুবককে ধরে ফেলেন। পরে তাঁরা খবর দেন স্টেশনে উপস্থিত জিআরপি কর্মীদের। যাত্রীরা ধৃত যুবককে জিআরপির হাতে তুলে দেন এবং চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুনরায় ওই মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়।

ওই মহিলার নাম-পরিচয় প্রকাশ না হলেও জানা গেছে, তাঁর বাড়ি বৈঞ্চিতে। ফোন ফিরে পাওয়ার পর তিনি সন্ধ্যা ৬টা ২৬-এর হাওড়া লোকালে নিজের গন্তব্যে রওনা হন।

ধৃত যুবকের নাম নরেশ পরিচয় এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে জানা গেছে তাঁর বাড়ি বোলপুর শান্তিনিকেতন এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।

3 Comments Text
  • shbet800bet says:

    Okay, shbet800bet is definitely worth a look. Getting some good buzz around it. Get involved: shbet800bet

  • b66club says:

    Alright, seen some noise building around b66club. Looks promising, worth checking out the details. See it yourself: b66club

  • betap says:

    Hey dudes! betap caught my eye, maybe it’ll catch yours too! Give it a look-see! Let the good times roll: betap

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *