[cpb_ticker posts_per_page="10" bg="#FFFFFF" color="#000000" speed="1"]
  • Home
  • জনতার রায়
  • উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে রাজ্যে দশম কাটোয়ার পড়ুয়া, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
Image

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে রাজ্যে দশম কাটোয়ার পড়ুয়া, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে রাজ্যে দশম কাটোয়ার পড়ুয়া, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পরীক্ষা দিয়েছিলেন

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে রাজ্যে দশম স্থান পাওয়া ছাত্র শুভম রায়৷ অতিসাধারণ পরিবার থেকে গিয়ে শুভম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে গর্বিত করেছেন৷ শুক্রবার পরীক্ষার ফল বের হতেই তাঁর কাটোয়ার বাড়িতে উচ্ছ্বাস শুরু হয়৷
কাটোয়া শহরের সিদ্ধেশ্বরীতলা এলাকায় বাড়ি শুভমদের৷ পঞ্চম শ্রেনী থেকেই তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশুনা করতেন৷ সেখানেই তিনি আবাসিক হিসাবে থাকেন৷ তবে কাটোয়ার বাড়িতে তাঁর বাবা স্বরূপ রায়, মা তন্দ্রা রায় থাকেন৷ স্বরূপ বাবু ছোটোখাটো বই খাতার ব্যবসা করেন। আর শুভমের মা তন্দ্রাদেবী গৃহবধূ৷ এদিন তাঁদের বাড়িতে যেতেই উচ্ছ্বাসের ছবি দেখা গেল৷ শুভমের দাদু ঠাকুমা সবাই তাঁর ছবি নিয়ে আদর করতে শুরু করেন৷ স্বরূপ বাবু বলেন, আমার ছেলে ছোটো থেকেই পড়াশুনাতে ভালো৷ মাধ্যমিকে ছেলে ৯৭ শতাংশ নম্বর পেলেও মেধাতালিকায় ছিল না৷ তবে উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় ছেলের নাম থাকবে এটা আশা করেছিলাম৷
শুভম উচ্চমাধ্যমিকে ৯৭.৩০ শতাংশ নম্বর পেয়েছেন। এদিন তাঁর মা বলেন, ছেলে ছুটি থাকলে কাটোয়ায় আসত৷ তবে কাটোয়ার রসগোল্লা ছেলের খুব প্রিয়৷ আর এখানে সারাদিন পড়াশুনা নিয়েই থাকত৷ অবসর সময়ে গল্প বই, কম্পিউটার এসব নিয়েই থাকত৷
কাটোয়া শহরের ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনা করে রাজ্যে মেধাতালিকায় স্থান পাওয়া সত্যিই গর্বের বিষয়৷ তাই এদিন ফল প্রকাশ হতেই প্রতিবেশিরাও তাঁর বাড়িতে ভিড় করেন৷

3 Comments Text
  • me88app .com says:

    The me88app is actually pretty slick. Works well on mobile and I haven’t had any issues. Easy to make deposits and withdrawals, which is key. Check it if you are on the go. me88app .com

  • 1pra1 bet says:

    1pra1 bet, huh? Sounds like a place to throw down a few wagers. Hope the odds are good! Gotta check it out myself. 1pra1 bet

  • 639jllogin says:

    639jllogin? Sounds like a password I’d forget immediately. Hope the site itself is more memorable! Time to register! 639jllogin

  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *